বাপের বেটা হলে শুভেন্দু নন্দীগ্রাম থেকে ভোটে দাঁড়াক, চ্যালেঞ্জ জানালেন সৌগত রায় - The News Lion

বাপের বেটা হলে শুভেন্দু নন্দীগ্রাম থেকে ভোটে দাঁড়াক, চ্যালেঞ্জ জানালেন সৌগত রায়




দি নিউজ লায়ন ;  সোমবার নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম থেকে প্রার্থী হবেন বলে আজ ঘোষণা করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণাকে দক্ষিণ দমদমের কর্মী সম্মেলনে ঐতিহাসিক বলে ব্যাখ্যা করলেন দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়।


 একইসঙ্গে বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারীকে এদিন তিনি চ্যালেঞ্জ জানিয়ে সৌগত বলেন, " ওর যদি হিম্মত থাকে এবং বাপের ব্যাটা হলে নন্দীগ্রাম থেকে দাঁড়াক। মমতার নন্দীগ্রাম থেকে প্রার্থী হওয়া প্রসঙ্গে তিনি  বলেন, দিদির সিদ্ধান্তই আমাদের কাছে  চূড়ান্ত। ও যদি নন্দীগ্রাম থেকে দাঁড়ায় তাহলে ওকে কে আটকাবে। সারা রাজ্যের কর্মীরা উদ্বুদ্ধ হয়ে যাবে। এ ব্যাপারে কোন সন্দেহ নেই। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.